Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, 28 September 2023

আপনি যা জানতে চেয়েছেন

 গত ঈদুল আযহার দিন মাগরিবের নামাযের পর আমি তাকবীরে তাশরীক না বলে সুন্নত নামায শুরু করে দিই। সুন্নতের পর তাকবীরের কথা মনে পড়লে আমি তাকবীর বলি।

আমার জানার বিষয় হলসুন্নতের পর তাকবীর বলার দ্বারা কি আমার তাকবীরে তাশরীক আদায় হয়েছে?

উত্তর

নাসুন্নত নামাযের পর তাকবীরে তাশরীক বলার দ্বারা তা আদায় হয়নি। কেননা ফরয নামাযের পর অন্য নামায শুরু করে দিলে অথবা নামায পরিপন্থী কোনো কাজ করে ফেললে ওয়াজিব তাকবীরে তাশরীক আদায়ের আর সুযোগ থাকে না। অতএব তাকবীরে তাশরীক ফরয নামাযের সালাম ফেরানোর পর বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই বলবে। সামনে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

-আলমাবসূতসারাখসী ২/৪৫আলমুহীতুল বুরহানী ২/৫০৯হাশিয়াতুশ শিলবী ১/৫৪৫ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২

 

 


 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot